চট্টগ্রামের আনোয়ারায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্তরা হলেন, স্থানীয় কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব।
কামলা উদ্দিনের ছেলে মোহাম্মদ ফুরকান জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যায়। ভোরে পাশের বাড়ির গোয়ালঘরের গরু চুরির খবর পেয়ে আমাদের গোয়ালঘরে গিয়ে দেখি দরজার তালা কাটা এবং দরজা ভাঙা। পরে দুটি গরু না পেয়ে নিশ্চিত হই গরুগুলো চুরি হয়েছে। একইসাথে পাশের বাড়ির গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়েছে বলেও জানান ফুরকান।
ক্ষতিগ্রস্তদের দাবি, চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৯ লাখ টাকা।
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই