ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এয়ারফিল্ড সাময়িক বন্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে ক্রমেই কমে আসছে বাতিল ফ্লাইটের সংখ্যা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। ওই দিন সচল ছিল বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৭টি অ্যারাইভাল ফ্লাইট ও ৬টি ডিপার্চার ফ্লাইট।
এর আগে শনিবার (৭ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। রোববার (৮ মার্চ) বাতিল হয়েছিল পাঁচটি ফ্লাইট।
এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ছিল।
আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৬টি অ্যারাইভাল ফ্লাইট ও ৫টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল। সোমবার বাতিল করা হয় ৬টি, সচল ছিল ৭টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ