পরিশুদ্ধ জীবন গঠনে কিয়ামুল লাইল মাহফিল মাইলফলক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে ২৯তম পবিত্র কিয়ামুল লাইল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, ‘পবিত্র রামাদানে কিয়ামুল লাইল-এর গুরুত্ব অপরিসীম। এটি বান্দার ঈমানী দৃঢ়তা বৃদ্ধি এবং হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। তাই পরিশুদ্ধ জীবন গঠনে এই কিয়ামুল লাইল মাহফিলটা আমাদের সবার সামগ্রিক জীবনে মাইলফলক হিসেবে কাজ করে। একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে কিয়ামুল লাইলের মাহাত্ম্য।’
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনির হোসাইন, বিশেষ বক্তা ছিলেন গহিরা আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফখরুদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন তাহেরী।
এ সময় উপস্থিত ছিলেন এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমসহ আরও অনেকে।
পবিত্র খতমে কোরআন ও খতমে গাউছিয়া শরিফ-এর মাধ্যমে কিয়ামুল লাইল মাহফিল শুরু হয়। পরে কিয়ামুল লাইল নামাজ আদায়, মিলাদ, কিয়াম, জিকির, আখেরি মোনাজাত ও সেহরির মাধ্যমে মাহফিলটি শেষ।
বিডি-প্রতিদিন/এমই