চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দস্তগীর চৌধুরী আওয়ামী লীগের শাসনামলে প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে অবদান, তা স্বরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাদে আসর দস্তগীর চৌধুরীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ এবং দোয়া মাহফিলে শেষে তিনি এসব কথা বলেন।
দস্তগীর চৌধুরীর চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আজ তার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, রাজনীতির পাশাপাশি চট্টগ্রাম সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে দস্তগীর চৌধুরীর নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মময় জীবন ও অবদানই তাকে বীর চট্টলাবাসীর হৃদয়ে স্মরণীয় করে রাখবে।
কবর জিয়ারতের সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস.এম. সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য মো. খোরশেদ আলম, সিজেকেএসের সদস্য সচিব হাজী মো. সালাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে