চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, চট্টগ্রাম এস. এম মনজুর আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন।
পাঁচলাইশ থানা প্রাথমিক শিক্ষা অফিসার রোজীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ্ আরজু, স্বাগত বক্তব্য রাখেন রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আরা বেগম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি এস এম মনজুর আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার উৎকর্ষ সাধনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তাই সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করে আসছে।
বিডি প্রতিদিন/এএম