চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর মোড় এলাকা থেকে মো. মিজান হোসেন (২৫) ও মো. আরিফুল ইসলাম (২৪) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এলাকায় আরও মাদক উদ্ধারে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি