চট্টগ্রামের হালদা নদীর রাউজান উপজেলা অংশ থেকে আবারও একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৯ মে) রাউজান উপজেলার সিপাহীর ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এই পর্যন্ত গত ৮ বছরে হালদা নদী থেকে ৪৯টি ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
হালদা গবেষক শফিকুল ইসলাম জানান, হালদা নদীর রাউজান অংশ থেকে স্থানীয়দের সহযোগিতায় মঙ্গলবার মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ৯১ কেজি। তবে ডলফিনটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিলেনা। এটি বয়সজনিত কারণে অথবা খাদ্য সংকটে মারা যেতে পারে। উদ্ধারকৃত ডলফিনটি পরবর্তীতে মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি জানান, হালদা নদীতে প্রায়ই নানা কারণে ডলফিনের মৃত্যু হচ্ছে। এরমধ্যে ৭০ শতাংশ ডলফিনের মৃত্যু হয় কারেন্ট জালের কারণে। আর কিছু ডলফিনের মৃত্যু হয় নদীতে খাবার সংকট, মারাত্মক নদী দূষণ এবং বয়সের কারণে।
বিডি প্রতিদিন/এম.এস