খাগড়াছড়িতে গুইমারাইয়ে পিলাক ও তৈইমাতাই খাল খননের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বুধবার (২০ মে) বিকালে উপজেলায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব খালের উদ্বোধন কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মাছ চাষের প্রসার এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে গ্রামীণ অবকাঠামো ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধারে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
গুইমারা উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে