নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বন্দর মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও জনসাধারণের মাঝে ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালিবাগ বাইতুল নাজাত জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম.এ. মহসিন প্রধান।
আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রধান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান স্বপন ও জিয়া মঞ্চ নেতা বাবুল মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ