বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নুরুজ্জামানের বাবা মোহাম্মদ বেলাল হোসেন ইন্তেকাল করেছেন।
শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় টঙ্গী বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ