রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা: অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবন-১, কক্ষ-৪০০, বাংলাদেশ সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে।
ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বিএনপির কর্মসূচি
• দুপুর ২টা: ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• দুপুর ২টা ৩০ মিনিট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করবেন। তথ্য ভবনের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া