রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কোর্ট শহীদ মিনারে বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এসময় মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ