ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার পথে বালুরমাঠ গেট বেরিয়ারের কাছে এই ঘটনা ঘটে। নিহত বিপ্লব শহরের নিতাইগঞ্জ বংশাল রোডের বিধু ভুশন রায়ের ছেলে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর থানায় নিয়ে গেছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন-১২ নারায়ণগঞ্জ ট্রেন স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি বালুরমাঠ এলাকায় আসলে গেট বেরিয়ারের থেকে ৫০ গজ দূরে অসবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।
বিডি-প্রতিদিন/মাইনুল