বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক ভিপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মইন তুষারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। মইন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে থেকে স্থানীয় জনতা মইন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। বর্তমানে তুষার থানা হেফাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ