রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার জানান, জিগাতলায় চারতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
বিডি-প্রতিনিধি/আশফাক