খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে নাগরিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতির দায় পুলিশ ও সিভিল প্রশাসন কেউ এড়াতে পারে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও হতাশাজনক। ফলে সাধারণ মানুষ এক ধরনের আতঙ্ক নিয়ে দিন পার করছে।
মানববন্ধনে মানবাধিকারকর্মী এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান।
বিডি-প্রতিদিন/এমই