রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
আইন উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : মিরপুর সেনানিবাসের এমআইএসটি'র কনফারেন্স রুমে Responsible Al Summit in Bangladesh শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : সিদ্ধেশ্বরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
• বিকাল ৫টা : নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি-প্রতিদিন/তানিয়া