রাজধানীর বড় মগবাজারের ভাড়া বাসা থেকে সম্পা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।সম্পা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আকরাম হোসেন-এর মেয়ে। তার স্বামী সুমন মিয়া পেশায় একজন ব্যবসায়ী। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এ ঘটনার সময় সম্পার স্বামী বাসায় ছিলেন না।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজওয়ানুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ নাইনে খবর পেয়ে বড় মগবাজারের একটি ভাড়া বাসা থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/তানিয়া