নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী।
তিনি বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, দোয়া চাইতে আসছি দোয়া করতে এসেছি। গোগনগরের মানুষ আমার প্রাণের মানুষ ভালবাসার মানুষ। আপনারা আমাকে ভালবাসেন আমি আপনাদের ভালবাসি। আপনাদের ভালবাসার জন্য যা করা দরকার তাই করবো।
গোগনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শওকত হাশেম, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা মহিলা দলের আহবায়ক রহিমা শরীফ মায়াসহ আরও অনেকে।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতী মনির হোসেন কাসেমী। তবে আচরণবিধির কারণে তিনি শীতবস্ত্র বিতরণে অংশ নেননি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন