ঢাকায় রানিং রুমে কর্তব্যরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক ট্রেন পরিচালক মারা গেছেন। গতকাল তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে ঢাকায় পৌঁছান। আজ সকালে তার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে লালমনিরহাট যাওয়ার কথা ছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক চারটার দিকে হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। এ সময় পাশে থাকা অন্যান্য ট্রেন পরিচালকরা দ্রুত তাকে নিকটস্থ একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ট্রেন পরিচালকের গ্রামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়। তিনি লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে রেল বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংশ্লিষ্টরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সুজন