রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মুগদা থানা এলাকা থেকে ২৫ জন, রূপনগর থানা এলাকা থেকে ৯ জন এবং মিরপুর ও শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তিনজন করে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শীল চন্দ্র শীল (৩০), আরিফুল ইসলাম সিয়াম (২২), ফখরুল ইসলাম (২৬), মো. রাজু (২৭), মো. সিয়াম আহমেদ সৌরভ (২২), সুমন (২৪), সাইফুল ইসলাম (২৪), রাসেল ওরফে প্রিন্স, রিপন (৫০), জাহিদুল ইসলাম (২৭), সজীব (২৬), মো. সাকিব (১৮), শাহ আলম (৪৮), আবুল কালাম (৫০), মো. শাওন শেখ (২৫), মুনরুজ্জামান মনির (২৪), মো. মনিরুল ইসলাম (২৫), মো. মোখলেছ (২২), মো. হামিদুল ইসলাম (২২), আতিক হাসান (২০), যুবরাজ হোসেন জুবায়ের (২৫), জামিল হোসেন (২৩), মেহেদী হাসান (২২), মো. জমসের আলী, অক্ষয় কুমার দাস (২৮), শাওন (১৯), মিরাজ (২৬), মো. ইয়াছিন (২৫), বিল্লাল (২৯), মো. নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫), নুরুল হক (৩৮), শুক্কুর আলী (২৮), ইমরান হোসেন (২৭) ও মো. সাগর (২০)।
চারটি থানার পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন