ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রংপুরে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ‘ভোটের রিক্সা-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার আটটি ভোটের রিকশা রংপুর বিভাগীয় তথ্য অফিস থেকে প্রতিটি উপজেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।
রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে ভোটের রিকশা প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ