রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (২৫ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা : জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এনবিআরের কর্মসূচি
• দুপুর ১২টা : জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
ডিএমপির প্রেস ব্রিফিং
• দুপুর ১২টা ৩০ মিনিট : মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ল্যাপটপ ও সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার বিভাগ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপি ডিসি-ডিবি (সাইবার উত্তর) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
• দুপুর ২টা : বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি
• দুপুর ২টা ৩০ মিনিট : এনইসি সম্মেলন কক্ষে এনই সভা শেষ ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বিডি-প্রতিদিন/তানিয়া