রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ৩টি ট্রাক, ৪টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি ক্যাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৫৪টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৯টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৮৫টি গাড়ি ডাম্পিং ও ১০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ