রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ৪টি ট্রাক, ৩টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি ট্রাক, ৪টি ক্যাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ১টি কাভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ