বরিশালের বাবুগঞ্জে এক ভুয়া সাংবাদিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান।
বৃহস্পবিার বেলা ১২টার দিকে জরিমানা করেন কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মোসাম্মাৎ শাম্মী আক্তার।
দণ্ডিত মো. আরিফুল ইসলাম নিজেকে বার্তা বাজার পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের সামনে একটি টহল টিম প্রাইভেটকার থামিয়ে ভেতরে থাকা ব্যক্তির পরিচয় জানতে চায়। তখন তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে তার দেখানো পরিচয়পত্র যাচাই করে সেটি ভুয়া প্রমাণ হয়। পরে জাতীয় সংসদ নির্বাচন আইন-২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত