ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এঙ্গু ভূঁইয়া (৭০) নামে এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী ফয়সাল হোসেনকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে নয়টা পাঁচ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ফয়সাল হোসেন কোন মামলায় বন্দী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/তানিয়া