ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার খোলামোড়া দোল মন্দিরে এ আয়োজন করে কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটি।
কমিটির সভাপতি নিপেন বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিবাস সরকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মদন মহন সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন দাস, নিরঞ্জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক ডাকসুর ভিপি ও মন্ত্রী আমান উল্লাহ আমানের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
আয়োজকরা জানান, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কামনায়ও প্রার্থনা করা হয়েছে। এতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/এমই