দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু সকাল ৯টায় রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) পবিত্র রমজানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ
দেবেনে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, তার পরিবারের মঙ্গল কামনা এবং তার নেতৃত্বাধীন নবগঠিত সরকারের সফলতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
দুপুর সাড়ে ১২টায় রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সুজনের সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের হলফনামার তথ্যের বিশ্লেষণ তুলে ধরতে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গণ ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি।
জামায়াত আমির
বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১৩ এর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিডি প্রতিদিন/কেএ