নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ শুক্রবার ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ৩২৯। এমন স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানের রয়েছে পাকিস্তানের লাহোর। ২৯৩ স্কোর নিয়ে এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হেনোই, ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু,
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮০। এরপরের অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার স্কোর ১৭৪। দুটি শহরের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৮ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে উগান্ডার কামপালা, ১৬০ স্কোর নিয়ে নবম অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং ১৫৩ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়াও ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিডি-প্রতিদিন/তানিয়া