আন্তর্জাতিক নারী দিবসে রাজশাহীতে র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা। রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শারমিন শাপলা, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার।
সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে র্যালি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরিবর্তন রাজশাহী, দিনের আলো হিজড়া সংঘ রাজশাহী মহানগরসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ