ঢাকাস্থ ফুলপুর-তারাকান্দা উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর কাফরুল থানা এলাকায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব ভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ফুলপুর-তারাকান্দা সমিতির সভাপতি অতিরিক্ত সচিব (অব.) মোখলেছুর রহমান খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব (অব.) ফরহাদ আহাম্মদ খান, দোয়া পরিচালনা করেন সমিতির উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা মুফাজ্জল হোসাইন খান।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর করে রাখার জন্য বিশেষ অবদান রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ শহিদুল্লাহ।
এতে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা. এ. কে. এম. আমিনুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. সাইদুল হক ও ড. মিরাজ আকন্দসহ সমিতির অন্য সদস্যরা।
এছাড়াও জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বাজিত মিয়া (বায়জিদ), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, সেতুবন্ধনের প্রাক্তন ও বর্তমান সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ