যাত্রাবাড়ীতে প্রায় তিন শতাধিক গরিব ও অসহায়ের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তারিকুল ইসলাম তারেকের উদ্যোগে শনিবার নবীনগর আদর্শ পঞ্চায়েত ঈদগাঁ মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগ প্রসঙ্গে তারিকুল ইসলাম তারেক বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমার এই সামান্য প্রচেষ্টা। চেষ্টা করেছি এই ৫০ নং ওয়ার্ডের যারা গরিব ও অসহায় রয়েছেন, তাদের মাঝে এসব ঈদসামগ্রী পৌঁছানোর। ভবিষ্যতেও এরকম উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ