বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শুক্রবার সকাল ১০টা ১৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুর মান ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
তালিকায় শীর্ষে উঠে আসা হ্যানয়ের বায়ুর মান ১৭৬। ১৭০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। এছাড়াও চতুর্থ স্কোরে থাকা পাকিস্তানের করাচির স্কোর হচ্ছে ১৬২। এসব শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া সৌদি আরবের রিয়াদ ১৫১ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিডি-প্রতিদিন/টিএ