রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতররা হলেন- নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), রাজিব (২৯), ফুয়াদ হোসেন ববি (৩৮), আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), আরাফাত (১৯), রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও সুজন শেখ (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।
শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা, এক কেজি পাঁচশ গ্রাম গাঁজা, ১৫শ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) এবং পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ