রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত