গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ব্যতিক্রমধর্মী ‘ক্যাফে ক্যাপটিভিটি’ নামে একটি কিডস শপ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ফিতা কেটে এ শপের উদ্বোধন করেন।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ও কেন্দ্রের সুপারিন্টেনডেন্ট মো. এমরান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, শপটি চালুর ফলে এখন থেকে নিবাসীদের সঙ্গে দেখা করতে আসা অভিভাবকরা সহজেই খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
এছাড়া, উন্মুক্ত নিলামের মাধ্যমে দুইটি দোকান ও একটি নার্সারি সাবেক তিন নিবাসীর কাছে ইজারা দেওয়া হয়েছে। এসব থেকে প্রাপ্ত অর্থ ‘নিবাসী কল্যাণ তহবিলে’ জমা হবে।
উল্লেখযোগ্যভাবে, প্রতিষ্ঠার ৪৮ বছর পর প্রথমবারের মতো এ তহবিল গঠন করা হয়েছে। এর অর্থ নিবাসীদের চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে ব্যয় করা হবে।
কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ নিবাসীদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল