আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ আদেশ ২১ এপ্রিল ২০২৬ থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জেডএ