শিরোনাম
প্রকাশ: ১৪:২৬, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ আপডেট: ১৭:৩৯, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

বাসস
অনলাইন ভার্সন
রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যাবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বাসস’কে বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।’

এছাড়া, দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদপুর, শের-ই-বাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা ও হাতিরঝিল থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘ব্লক রেইড’ অভিযান চালানো হয়।

ডিএমপির তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধে মোট ৯ হাজার ২৫৯ জনকে গ্রেফতার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মার্চে রাজধানীর ১১টি থানা বিভিন্ন অপরাধে ২ হাজার ৬২৫ জনকে গ্রেফতার করে। এর মধ্যে মোহাম্মদপুর থানা ৬৭৪, হাজারীবাগ ৪৯৪, নিউমার্কেট ৫১, মিরপুর ৪৬৯, শাহবাগ ১৫৯, বংশাল ১৩২, লালবাগ ১২৮, উত্তরা পশ্চিম ২৩৪, ধানমন্ডি ৬৭, বাড্ডা ১১৫ এবং মতিঝিল থানা ১০২ জনকে গ্রেফতার করে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং পুলিশ-জনগণের সমন্বিত সহযোগিতার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো।’

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে আরও উন্নত হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুন, অর্থপাচার, সাইবার অপরাধ, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ ও ফরেনসিক বিশ্লেষণসহ বিশেষায়িত ক্ষেত্রে কাজ করছে। সিআইডি এসব অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার এবং ৬টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২টি মানিলন্ডারিং সংক্রান্ত।

এছাড়া, র‌্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, অবৈধ অস্ত্র, দালাল চক্র ও ভেজালবিরোধী অভিযান চালাচ্ছে। 

র‌্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়, ফেব্রুয়ারিতে ৬২৭ জনকে গ্রেফতার ও ৪৪টি মোবাইল কোর্ট এবং মার্চে ৮৫২ জনকে গ্রেফতার এবং ৯৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এদিকে, সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করছে বিজিবি। জরুরি পরিস্থিতিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সহায়তা দিচ্ছে। 

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, চলতি বছরের মার্চে অভিযান চালিয়ে ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। গত মার্চে বিভিন্ন অপরাধে ৬৭৩ জনকে গ্রেফতার এবং ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি আসাদুল হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং টহল জোরদার করা হয়েছে।

মেজবাহ উদ্দিন বলেন, ‘চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দমনে আমরা তৎপর রয়েছি। মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।’

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নে একাধিক টিম কাজ করছে। 

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ধানমন্ডি থানা এলাকায় আগের যেকোনো সময়ের চেয়ে জনগণ শান্তিপূর্ণভাবে বাস করছে।’

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আইন মেনে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকায় পরিস্থিতি ভালো। তবে তা আরও উন্নয়নে কাজ চলছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

বিডি-প্রতিদিন/এআইএস

এই বিভাগের আরও খবর
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
রাজধানীতি ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
রাজধানীতি ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
দেশের বাজারে লীরা গ্রুপের নতুন পণ্য
দেশের বাজারে লীরা গ্রুপের নতুন পণ্য
রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার কারাদণ্ড
রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার কারাদণ্ড
যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদাবাজি মামলায় কথিত যুবদল নেতা ফাহিম কারাগারে
চাঁদাবাজি মামলায় কথিত যুবদল নেতা ফাহিম কারাগারে
ঢাকার লেকগুলোকে পরিচ্ছন্ন ও পানি প্রবাহ সচল রাখতে উচ্চপর্যায়ের কমিটি
ঢাকার লেকগুলোকে পরিচ্ছন্ন ও পানি প্রবাহ সচল রাখতে উচ্চপর্যায়ের কমিটি
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলতে না পারায় বরখাস্ত কর্মকর্তা
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলতে না পারায় বরখাস্ত কর্মকর্তা
শাহ আলী মাজারে হামলা, ৩ আসামি ২ দিনের রিমান্ডে
শাহ আলী মাজারে হামলা, ৩ আসামি ২ দিনের রিমান্ডে
নাগরিক সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ
নাগরিক সেবায় আসছে ‘হ্যালো ডিসি’ অ্যাপ
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম, মহাসচিব লুৎফর রহমান
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম, মহাসচিব লুৎফর রহমান
সর্বশেষ খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

১ সেকেন্ড আগে | জাতীয়

ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে

১ মিনিট আগে | মাঠে ময়দানে

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

৩ মিনিট আগে | দেশগ্রাম

ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড
ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড

৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী

৭ মিনিট আগে | জাতীয়

এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

৯ মিনিট আগে | জাতীয়

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবক নিহত
মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবক নিহত

১১ মিনিট আগে | দেশগ্রাম

হামে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে কেন?
হামে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে কেন?

১২ মিনিট আগে | হেলথ কর্নার

রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা

২০ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন
যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ
স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ

৩৪ মিনিট আগে | ক্যাম্পাস

গাজার ধ্বংসস্তূপ সরাতে লাগবে ৭ বছর, মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা
গাজার ধ্বংসস্তূপ সরাতে লাগবে ৭ বছর, মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন

৪০ মিনিট আগে | জাতীয়

নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ
নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

ভারতের সেনাপ্রধানের হুমকির কী জবাব দিলো পাকিস্তান
ভারতের সেনাপ্রধানের হুমকির কী জবাব দিলো পাকিস্তান

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’
‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের লিড ২০০ ছাড়াল
বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা চলছে

১ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

১ ঘণ্টা আগে | নগর জীবন

চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২
চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা দ্বিতীয়বার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার জিতল ইউএস-বাংলা
টানা দ্বিতীয়বার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার জিতল ইউএস-বাংলা

১ ঘণ্টা আগে | এভিয়েশন

ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো

১ ঘণ্টা আগে | জাতীয়

ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কুলব্যাগে লুকানো ছিল ৪০ হাজার ইয়াবা, ২ জন গ্রেফতার
স্কুলব্যাগে লুকানো ছিল ৪০ হাজার ইয়াবা, ২ জন গ্রেফতার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
ঝিনাইদহে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন
গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭
সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সর্বাধিক পঠিত
সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক
সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক

১২ ঘণ্টা আগে | পরবাস

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে

১৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’
নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের শীর্ষে ম্যারাডোনা-মেসি
বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের শীর্ষে ম্যারাডোনা-মেসি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান
হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইপিএলে রেকর্ড গড়লেন বিরাট কোহলি
আইপিএলে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজের তলদেশে ‘নতুন শক্তির উৎসের’ দিকে নজর ইরানের!
হরমুজের তলদেশে ‘নতুন শক্তির উৎসের’ দিকে নজর ইরানের!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আড়াইহাজার হয়ে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব
আড়াইহাজার হয়ে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী
শাহজালালে ফ্রি ওয়াই-ফাই চালু, একসঙ্গে উপকৃত হবেন ৩৭ হাজার যাত্রী

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্র
ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, শহীদ মিনার এলাকা রণক্ষেত্র

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা
ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি
অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৪,৫০০ বছরের প্রাচীন বৃক্ষ যেন ইরানি সভ্যতার শক্তি : পেজেশকিয়ান
৪,৫০০ বছরের প্রাচীন বৃক্ষ যেন ইরানি সভ্যতার শক্তি : পেজেশকিয়ান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের
মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ঈদুল আযহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
ঈদুল আযহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

১৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমিরাতকে সতর্ক করলো ইরান
আমিরাতকে সতর্ক করলো ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌ল মিসর
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ কর‌ল মিসর

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন বাবর আজম
নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন বাবর আজম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

মেসি জাদুতে নু স্টেডিয়ামে অবশেষে জয়ের হাসি মায়ামির
মেসি জাদুতে নু স্টেডিয়ামে অবশেষে জয়ের হাসি মায়ামির

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুফতি আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
মুফতি আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

১৯ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

পেছনের পৃষ্ঠা

১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

‘বর্ডার ক্রস’ গরুতে শঙ্কায় খামারিরা
‘বর্ডার ক্রস’ গরুতে শঙ্কায় খামারিরা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্বাচন করছেন না মাহাবুব-ইশতিয়াক
নির্বাচন করছেন না মাহাবুব-ইশতিয়াক

মাঠে ময়দানে

১৬ মাসে ঢুকেছে দেড় লাখ রোহিঙ্গা
১৬ মাসে ঢুকেছে দেড় লাখ রোহিঙ্গা

পেছনের পৃষ্ঠা

ফ্রান্সই বিশ্বকাপের ভয়ংকরতম দল!
ফ্রান্সই বিশ্বকাপের ভয়ংকরতম দল!

মাঠে ময়দানে

ভিসির যোগদান নিয়ে ডুয়েট রণক্ষেত্র
ভিসির যোগদান নিয়ে ডুয়েট রণক্ষেত্র

প্রথম পৃষ্ঠা

বিদ্যুতের দামে চাপে পড়বে নিম্ন মধ্যবিত্ত
বিদ্যুতের দামে চাপে পড়বে নিম্ন মধ্যবিত্ত

পেছনের পৃষ্ঠা

দালাল দেয় ওয়ান স্টপ সার্ভিস
দালাল দেয় ওয়ান স্টপ সার্ভিস

প্রথম পৃষ্ঠা

চোরাইপথে ঢুকছে মসলা
চোরাইপথে ঢুকছে মসলা

নগর জীবন

রেকর্ড ঘাটতির ব্যয় বিলাসী বাজেট
রেকর্ড ঘাটতির ব্যয় বিলাসী বাজেট

পেছনের পৃষ্ঠা

নীরবতা, নেতৃত্ব, রোগ আর রাজনীতির অদ্ভুত সময়
নীরবতা, নেতৃত্ব, রোগ আর রাজনীতির অদ্ভুত সময়

সম্পাদকীয়

ম্যানসিটিতে গার্ডিওলার ২০ ট্রফি
ম্যানসিটিতে গার্ডিওলার ২০ ট্রফি

মাঠে ময়দানে

নতুন লুকে তাসনিয়া ফারিণ
নতুন লুকে তাসনিয়া ফারিণ

শোবিজ

সাইবার সুরক্ষা আইনে অরক্ষিত জনগণ
সাইবার সুরক্ষা আইনে অরক্ষিত জনগণ

প্রথম পৃষ্ঠা

কনার ‘আমপাতা জোড়া জোড়া’
কনার ‘আমপাতা জোড়া জোড়া’

শোবিজ

রোনালদোকে কাঁদাল জাপানিরা
রোনালদোকে কাঁদাল জাপানিরা

মাঠে ময়দানে

নাহিদ রানার বাবর বধ
নাহিদ রানার বাবর বধ

মাঠে ময়দানে

সৌন্দর্যচর্চা নিয়ে তমা
সৌন্দর্যচর্চা নিয়ে তমা

শোবিজ

কিয়ারার ভাবনা
কিয়ারার ভাবনা

শোবিজ

জোর ব্যবসাবান্ধব অর্থনীতিতে
জোর ব্যবসাবান্ধব অর্থনীতিতে

পেছনের পৃষ্ঠা

দ্রুততম মানব ইমরানুর মানবী শিরিন
দ্রুততম মানব ইমরানুর মানবী শিরিন

মাঠে ময়দানে

রোমে সভিতোলিনার হ্যাটট্রিক শিরোপা
রোমে সভিতোলিনার হ্যাটট্রিক শিরোপা

মাঠে ময়দানে

ঈদে বিপ্লবের ‘তারপর’
ঈদে বিপ্লবের ‘তারপর’

শোবিজ

আমের রাজ্যে লিচুর সম্ভাবনা
আমের রাজ্যে লিচুর সম্ভাবনা

পেছনের পৃষ্ঠা

আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি
আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি

প্রথম পৃষ্ঠা

‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো’
‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো’

সম্পাদকীয়

জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে-স্কেল
জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে-স্কেল

প্রথম পৃষ্ঠা