রাজধানীর ডেমরায় মাতুয়াইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে মোসা. কামিনী (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ডেমরার মাতুয়াইল সড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাতুয়াইল থেকে রিকশায় করে তিনজন মিলে ডেমরায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
সহকর্মী শারমিন জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় কামিনীকে উদ্ধার করে কোনাপাড়ায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামিনী মাতুয়াইল এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামে মেয়ে। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ