রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিন গেটে পাশে ফুটপাতের ওপর ছিল এক ব্যক্তির মরদেহ।
সোমবার সন্ধ্যায় পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মরদেহটি উদ্ধার করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি।
অবশ্য নিহতের পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক (৬০) বছর।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ