রাজধানীর গুলশানে এসিসিএল ক্লাবে দেশের শিল্পপ্রতিষ্ঠান লীরা গ্রুপের নতুন সংযোজন লীরা ওয়াটার ট্যাংক এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কে এম আলমগীর ইকবাল এবং চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম।
এসময় কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন অঞ্চলের ডিলাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব ব্র্যান্ড আরিফুল ইসলাম।
নতুন এই পণ্য দেশের ওয়াটার স্টোরেজ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ