ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।
তিনি জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ সিমল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই রাতে চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ শরীফ (২৮) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। এছাড়া হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নিলুফা (৫০) নামের এক নারীকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল