ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পর্যায়ে দুই কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।
একই আদেশে গত ১৬ মে জারি করা শামসুল হককে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়নের নির্দেশ বাতিল করা হয়েছে।
পৃথক আরেকটি আদেশে মাসুদ আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার (আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রেনিং বিভাগে পদায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই