রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে নিখোঁজ এসআইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
তিনি বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল সে বিষয় এখনই বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে জানাতে পারবো।
জানা গেছে, বর্তমানে এসআই রাকিবুল হাসান সরকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।
গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।
বিডি প্রতিদিন/এমআই