চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান নির্বাচনি গণসংযোগ করেছেন। রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগে শরীফুজ্জামান শরীফ বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে আসিনি, এসেছি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এটি জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পরিকল্পনা। এসময় আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস প্রমুখ। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ১৩ ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
- গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের
- ৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী
- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর
- ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
- গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
- সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই
- কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?
- ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ
- ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক
- বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
- জর্ডান সীমান্ত ক্রসিং আবারও খুলে দিচ্ছে ইসরায়েল
- বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন : তথ্য উপদেষ্টা
- দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
- ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন
- টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আটক জেলেদের প্রত্যাবাসন করলো বাংলাদেশ-ভারত
- চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক