ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সোমবার যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবীউল্লাহ নবী বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে, এখন আর নির্বাচনের বাইরে ভিন্ন পথে হাঁটার সুযোগ নেই। তিনি আরও বলেন, বিএনপির গণজোয়ারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে, যে কোনো চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আমরা জাতীয়তাবাদী শক্তি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ।
শিরোনাম
- প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা, ডিসেম্বরের ১৬ দিনে এসেছে ১৮২ কোটি ৬০ লাখ ডলার
- ১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মীর দোষ স্বীকার
- ট্রাম্পের নতুন পদক্ষেপে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা, যান চলাচল স্বাভাবিক
- বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব খুবই অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
- দুই ঘণ্টার চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে
- বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর ‘হুমকি’
- জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
- যুক্তরাষ্ট্রে বাবাকে হত্যায় ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার
- ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে
- খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় ব্রি.জে. (অব.) শামছুল ইসলাম
- বিমানবন্দরের নাম পরিবর্তন ছিল ফ্যাসিস্ট শক্তির কুটিল চক্রান্ত : আলাল
- রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
- কোমা থেকে ফিরলেন সিডনির সেই বন্দুকধারী, অতঃপর গ্রেফতার
- জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
- টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ৩২
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৫৫, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
/
নগর জীবন
নবীউল্লাহ নবী
আওয়ামী দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর