ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার এবং একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপের দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুরের দিকে অবরোধ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। এতে কুড়িল বিশ্বরোড এলাকা ও বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, যেকোনো সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়াই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। দাবি মেনে না নেওয়া হলে সামনে কঠোর কর্মসূচি আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা। তারা বলেন, এনইআইআর কার্যকর করার আগে সরকারের উচিত ছিল বাজারের বড় অংশীদারদের সঙ্গে আলোচনা করা। কাঠামোগত সংস্কার, করনীতির পরিষ্কার নির্দেশনা এবং বাজারে যে কোনো ধরনের একচেটিয়া প্রভাব বন্ধে সুনির্দিষ্ট নিশ্চয়তা চান তারা। সরকার আলোচনার কোনো উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের রাজধানীতে জমায়েত করা হবে। উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
শিরোনাম
- মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
- সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, আহত ৮
- মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন মেয়ে মির্জা সাফারুহ
- হাদির উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান
- সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬
- চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব
- রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ
- অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি
- হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক
- মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার
- তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে
- ৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী
- এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর
- অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি
- আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ
- দুই বছরের অপেক্ষার অবসান, ব্যাচেলর পয়েন্টে ফিরলেন ফারিয়া শাহরিন
কুড়িলে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর