গাজীপুরের টঙ্গীতে জন্ম নেওয়া মৃত সন্তানকে চার তলা থেকে জানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গতকাল ভোরে টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এই ঘটনা ঘটে। নবজাতকের মা রিভা আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ। রিভা বরিশালের মুলাদীর হোসনাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল ভোরে মেয়ে সন্তান প্রসব করেন রিভা আক্তার। পরে তার চতুর্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মৃত শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, রিভা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।
শিরোনাম
- সিঙ্গাপুরে বন্ধুত্বের নতুন চিত্র : প্রতি ১০ জনে একজনের নেই ঘনিষ্ঠ বন্ধু
- গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
- যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
- মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
- দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
- মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)
- অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার
- স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
- সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়নি: বিসিবি
- বাংলাদেশে ২ কোটির বেশি ভিডিও সরাল টিকটক
- বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
- ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
- ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ
- দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছেন : খোকন
- অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা
- ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে’
- কুমিল্লায় বিএনপির বিদ্রোহী ইয়াছিনের প্রার্থিতা প্রত্যাহার
মৃত নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন মা
টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর