বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগায় হতদরিদ্র এক হিন্দু পরিবারকে নতুন একটি টিনশেড ঘর উপহার দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গতকাল সকালে নতুন এ টিনশেড ঘর দীপালী রানী শীলের কাছে হস্তান্তর করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুই ইসলাম। এ বিষয়ে তিনি জানান, দুই বাকপ্রতিবন্ধী মেয়ে নিয়ে হতদরিদ্র দীপালী রানী শীল একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। বৃষ্টির সময় ঝুপড়ি ঘরের চালার ফুটো দিয়ে পানি পড়ে সব একাকার হয়ে যায়। এমন অবস্থায় লক্ষাধিক টাকা ব্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র এ হিন্দু পরিবারকে একটি নতুন টিনশেড ঘর তৈরি করে দেওয়া হয়েছে। টিনশেড ঘরটি পেয়ে খুশি দীপালী রানী শীল জানান, ঝুপড়ি ঘর মেরামতের তার টাকা ছিল না। এ অবস্থায় তার পরিবারকে নতুন এ টিনশেড ঘর করে দেওয়ায় তিনি নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। এ সময় তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
শিরোনাম
- যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ দুই যুবক আটক
- মাইজদীতে সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
- দেড় শতাধিক গুইসাপের নিরাপদ আবাস তীরচর গ্রাম
- মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০ পিস ইয়াবা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ জানুয়ারি)
- অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার
- স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
- সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়নি: বিসিবি
- বাংলাদেশে ২ কোটির বেশি ভিডিও সরাল টিকটক
- বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
- ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
- ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত মাদরাসায় সব ধরনের নির্বাচন বন্ধের নির্দেশ
- দেশের সংকটকালে জিয়া পরিবারই বারবার জাতির হাল ধরেছেন : খোকন
- অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসিক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা
- ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে’
- কুমিল্লায় বিএনপির বিদ্রোহী ইয়াছিনের প্রার্থিতা প্রত্যাহার
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- দিনাজপুরে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
- কুড়িগ্রামে নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক
তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে হিন্দু পরিবারকে ঘর উপহার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর